নিজিস্ব প্রতিবেদকঃ বগুড়া শেরপুরে “অনুশীলন আর্ট একাডেমী” কর্তৃক আয়োজিত চিত্রাঙ্গন পরীক্ষায় মেধা তালিকায় দ্বিতীয় স্থান হয়েছে মোঃ শাহরিয়ার জাহান সাদ। সে সামিট স্কুল এন্ড কলেজ’ কেজিতে অধ্যায়ন করছে।
শেরপুরের সিনিয়র সাংবাদিক সারোয়ার জাহান এর পুত্র মেধাবী শিক্ষার্থী “সাদ” এই সাফল্যে আনন্দিত তার পরিবার ও শিক্ষকমন্ডলী। ছেলের এই কৃতিত্বপূর্ণ অর্জনে মহান আল্লাহর নিকট শুকরিয়া জ্ঞাপন করে সাংবাদিক সারোয়ার জাহান বলেন, “আমার কলিজার টুকরা “সাদ” পরীক্ষায় মেধা তালিকায় দ্বিতীয় স্থান লাভ করেছে, এটি আমাদের জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের।”
ছেলের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া চেয়ে তিনি বলেন, “সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে সারাজীবন সুস্থ রাখেন। সে যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে এবং নিজের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেশ ও জাতির সেবা করতে পারে।”