• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
Headline
শেরপুরে কৃষকের মাঝে বিনামূল্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ। ‎ শেরপুরে দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শেরপুরে রোপা আমন আবাদ পরিদর্শনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শেরপুরে স্থায়ী সাব-রেজিস্ট্রার নিয়োগের দাবিতে মানববন্ধন শেরপুরে ফুটবল খেলার বিরোধ থামাতে গিয়ে স্কুলছাত্র নিহত তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে শাজাহানপুরে ছাত্রদলের বিক্ষোভ, এনসিপি নেতাদের সংযত থাকার আহ্বান বগুড়ায় আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ডেমাজানীতে বর্ণাঢ্য আয়োজনে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আমরুল ইউপি নির্বাচনে প্রচার-প্রচারণায় এগিয়ে ছাত্রদল নেতা আব্দুল্লাহ ছোটন গাড়িদহ ইউপি নির্বাচনে প্রচার-প্রচারণায় এগিয়ে যুবদল নেতা সবাইদুল ইসলাম ‎

আমরুল ইউপি নির্বাচনে প্রচার-প্রচারণায় এগিয়ে ছাত্রদল নেতা আব্দুল্লাহ ছোটন

মিলন সরকার / ১৬৯ Time View
Update : বুধবার, ২২ জুলাই, ২০২৬

নিজিস্ব প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুর উপজেলার ঐতিহ্যবাহী আমরুল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে বইছে নির্বাচনি হাওয়া। সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপে মুখরিত ইউনিয়নের অলিগলি। তবে সার্বিক প্রচার-প্রচারণা ও গণসংযোগে অন্যান্যদের চেয়ে দৃশ্যমানভাবে এগিয়ে রয়েছেন শাজাহানপুর উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ বিন আইয়ুব (ছোটন)। ‎
‎ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ঘুরে জানা যায়, আব্দুল্লাহ ছোটন দীর্ঘদিন ধরেই এলাকার বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। নির্বাচন সামনে রেখে তিনি ইউনিয়নের প্রতিটি গ্রাম ও পাড়ায় নিয়মিত গণসংযোগ করছেন এবং সর্বস্তরের মানুষের সঙ্গে কুশল বিনিময় করছেন। তরুণ এই নেতার সততা, কর্মীবান্ধব মনোভাব ও পরিচ্ছন্ন ভাবমূর্তির কারণে দিন দিন সাধারণ ভোটারদের মাঝে তাঁর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে।

‎স্থানীয় বাসিন্দারা জানান, এলাকার সার্বিক উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন এবং দুস্থ-অসহায় মানুষের পাশে দাঁড়াতে আব্দুল্লাহ ছোটন একজন সৎ ও যোগ্য প্রতিনিধি হতে পারেন।

‎নির্বাচনি ভাবনা নিয়ে আব্দুল্লাহ বিন আইয়ুব (ছোটন)বলেন: “আমি আমরুল ইউনিয়নের মানুষের সেবা করার লক্ষ্য নিয়ে রাজনীতি করি। ইউনিয়নের প্রতিটি মানুষের অধিকার প্রতিষ্ঠা ও এলাকার উন্নয়নই আমার মূল উদ্দেশ্য। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন ও ভালোবাসাই আমার মূল চালিকাশক্তি। জনগণ সুযোগ দিলে আমরুল ইউনিয়নকে একটি আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব।”

‎নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, আমরুল ইউনিয়ন জুড়ে আব্দুল্লাহ ছোটনকে ঘিরে আলোচনা ততই বাড়ছে। দলীয় নেতাকর্মী ও স্থানীয় যুবসমাজের একটি বড় অংশ তাঁর পক্ষে প্রচারণায় ব্যাপক ভূমিকা পালন করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা