• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
Headline
শেরপুরে কৃষকের মাঝে বিনামূল্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ। ‎ শেরপুরে দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শেরপুরে রোপা আমন আবাদ পরিদর্শনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শেরপুরে স্থায়ী সাব-রেজিস্ট্রার নিয়োগের দাবিতে মানববন্ধন শেরপুরে ফুটবল খেলার বিরোধ থামাতে গিয়ে স্কুলছাত্র নিহত তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে শাজাহানপুরে ছাত্রদলের বিক্ষোভ, এনসিপি নেতাদের সংযত থাকার আহ্বান বগুড়ায় আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ডেমাজানীতে বর্ণাঢ্য আয়োজনে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আমরুল ইউপি নির্বাচনে প্রচার-প্রচারণায় এগিয়ে ছাত্রদল নেতা আব্দুল্লাহ ছোটন গাড়িদহ ইউপি নির্বাচনে প্রচার-প্রচারণায় এগিয়ে যুবদল নেতা সবাইদুল ইসলাম ‎

শেরপুরে ফুটবল খেলার বিরোধ থামাতে গিয়ে স্কুলছাত্র নিহত

মিলন সরকার / ১০৫ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

নিজিস্ব প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে চলা বিবাদ থামাতে গিয়ে প্রতিপক্ষের লাথির আঘাতে জামিল শেখ (১৬) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে। সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এই ঘটনা ঘটে।
নিহত জামিল শেখ ওই ইউনিয়নের শেরুয়া দাহপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে। সে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ) ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
‎স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার বিকেলে শেরুয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় কিশোর ও যুবকরা ফুটবল খেলছিল। খেলার একপর্যায়ে খেলোয়াড়দের মধ্যে তর্কাতর্কি ও উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি শান্ত করতে জামিল শেখ মধ্যস্থকারি হিসেবে এগিয়ে যায়। এ সময় প্রতিপক্ষ শেরুয়া দত্তপাড়া এলাকার শাকিল (২২) ক্ষিপ্ত হয়ে জামিলের ওপর অতর্কিত হামলা চালায়। শাকিলের সজোরে মারা লাথি ও কিল-ঘুষিতে জামিল গুরুতর আহত হয়ে মাঠেই লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
‎অভিযুক্ত শাকিল একই ইউনিয়নের শেরুয়া দত্তপাড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে। তিনি স্থানীয় একটি চাতালের ম্যানেজার হিসেবে কর্মরত। ঘটনার পর থেকেই শাকিল আত্মগোপনে রয়েছেন।

শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন জানান, ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ খবর পেয়েই ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, “এই ঘটনায় রফিকুল ইসলামের দেওয়া একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্ত শাকিলকে গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে। অপরাধীকে আইনের আওতায় আনতে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।



আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা