• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
Headline
শেরপুরে কৃষকের মাঝে বিনামূল্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ। ‎ শেরপুরে দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শেরপুরে রোপা আমন আবাদ পরিদর্শনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শেরপুরে স্থায়ী সাব-রেজিস্ট্রার নিয়োগের দাবিতে মানববন্ধন শেরপুরে ফুটবল খেলার বিরোধ থামাতে গিয়ে স্কুলছাত্র নিহত তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে শাজাহানপুরে ছাত্রদলের বিক্ষোভ, এনসিপি নেতাদের সংযত থাকার আহ্বান বগুড়ায় আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ডেমাজানীতে বর্ণাঢ্য আয়োজনে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আমরুল ইউপি নির্বাচনে প্রচার-প্রচারণায় এগিয়ে ছাত্রদল নেতা আব্দুল্লাহ ছোটন গাড়িদহ ইউপি নির্বাচনে প্রচার-প্রচারণায় এগিয়ে যুবদল নেতা সবাইদুল ইসলাম ‎

নেত্রকোনায় ধর্ষন-অন্তঃস্বত্ত্বা: গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিল অভিযুক্ত শিক্ষক, র‌্যাবের অভিযানে ধরা

Reporter Name / ৪১৯ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

ময়মনসিংহ প্রতিনিধি:নেত্রকোনার মদন উপজেলায় শিশু শিক্ষার্থী ধর্ষনের পর অন্তঃস্বত্ত্বা হওয়ার ঘটনায় দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। ফলে গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যায় অভিযুক্ত মাদরাসা শিক্ষক আমানুল্লাহ মাহমুদী ওরফে সাগর(৩০)। তবে র‌্যাবের ছায়াতদন্তে অবশেষে ধরা পড়ে এই ধর্ষক। এতে ভুক্তভোগী পরিবারের স্বস্থি ফিরেছে।
বুধবার (৬ মে) দুপুরে সোয়া ১২টার দিকে ময়মনসিংহ নগরীর বাইপাস র‌্যাবের -১৪ এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে এদিন ভোররাতে ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার সোনামপুর এলাকা থেকে অভিযুক্ত শিক্ষক গ্রেপ্তার হয় বলে জানান তিনি।

র‌্যাবের অধিনায়ক আরো জানান, ঘটনার পর থেকেই গ্রেপ্তার এড়াতে অভিযুক্ত শিক্ষক আত্মগোপনে চলে যায়। তবে র‌্যাবের গোয়েন্দা নজরদারিতে অবশেষে সে র‌্যাবের জালে আটক হয়। ইতিমধ্যে তাকে ঘটনার সম্পৃক্ততার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে তার কাছ থেকে চাঞ্চল্যকর কোন তথ্য পাওয়া যাচ্ছে না।

সংবাদ সম্মেলনে র‌্যাবের কর্মকর্তা ইশতিয়াক, নাজমুলসহ ময়মনসিংহে কর্মকর্তা প্রিন্ট, ইলেকট্রনিকস ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, অভিযুক্ত মাদরাসা শিক্ষক আমানুল্লাহ মাহমুদী ওরফে সাগর মদন উপজেলার হযরত ফাতেমা তুজ্জহুরা মহিলা কওমি মাদরাসার প্রতিষ্ঠাতা ও শিক্ষক। পাশাপাশি ভিকটিম শিশুটি ওই মাদরাসার ছাত্রী। ঘটনার সময় শিশুটি মাদরাসা সংলগ্ন মসজিদের বারান্দা ঝাড়ু দিচ্ছিল। এ সময় শিশুটিকে নিজ কক্ষে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষন করে অভিযুক্ত শিক্ষক।

তবে অভিযুক্ত শিক্ষকের দাবি- আমি এই ঘটনার সঙ্গে জড়িত না। ডিএনএ পরীক্ষায় এর প্রমাণ মিলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা