• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
Headline
আমরুল ইউপি নির্বাচনে প্রচার-প্রচারণায় এগিয়ে ছাত্রদল নেতা আব্দুল্লাহ ছোটন গাড়িদহ ইউপি নির্বাচনে প্রচার-প্রচারণায় এগিয়ে যুবদল নেতা সবাইদুল ইসলাম ‎ গাড়িদহ মডেল ইউপি নির্বাচনে প্রচার-প্রচারণায় এগিয়ে যুবদল নেতা সবাইদুল ইসলাম ‎ বগুড়ার শেরপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শাজাহানপুরে ডেমাজানী শ.ম.র উচ্চ বিদ্যালয়ে ব্যতিক্রমধর্মী ‘ফ্রুটস পার্টি’ শেরপুরে “অনুশীলন আর্ট একাডেমী” চিত্রাঙ্গন পরীক্ষায় সাংবাদিক পুত্র সাদের কৃতিত্ব। শেরপুরে অনুষ্ঠিত হলো “অনুশীলন আর্ট একাডেমির” পুরস্কার বিতরণ ও সাংবাদিকদের সম্মাননা ক্রেস্ট প্রদান। মহিপুর কলোনি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত সবাইদুল ইসলাম। ‎ বগুড়ায় ঈদের দিন স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক গাড়িদহবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা মোল্লা মজনু

বগুড়ার শেরপুরে মোবাইল ফোন চুরির অপবাদে এক যুবকের আত্মহত্যা ! গ্রেপ্তার এক

মিলন সরকার / ৩১৬ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

ভ্রাম্যমান প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে মোবাইল ফোন চুরির অপবাদে মানসিক চাপে পড়ে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত আমিনুল ইসলাম (৩০) উপজেলার রহমতপুর গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম তাজমহল।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল বিকেল সাড়ে ৫টার দিকে মোবাইল ফোন চুরির অপবাদে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে নিজ বাড়ির টিনের ঘরে ওড়না দিয়ে গলায় ফাঁস দেন আমিনুল। গুরুতর অসুস্থ অবস্থায় পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৩ মে বিকেল ৩টা ১১ মিনিটে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের মা আমেনা বেগম বাদী হয়ে শেরপুর থানায় একটি মামলা করেন। মামলায় নয়জনের নাম উল্লেখ করে আরও ১০ থেকে ১২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন জানান, মামলার তদন্তভার এসআই (নিরস্ত্র) জাহিদুল ইসলামের ওপর ন্যস্ত করা হয়েছে। তদন্তের অংশ হিসেবে পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীনের নেতৃত্বে অভিযান চালিয়ে গত ৪ মে মামলার এক নম্বর আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ গ্রেফতারকৃত আসামিকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা