• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
Headline
শেরপুরে কৃষকের মাঝে বিনামূল্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ। ‎ শেরপুরে দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শেরপুরে রোপা আমন আবাদ পরিদর্শনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শেরপুরে স্থায়ী সাব-রেজিস্ট্রার নিয়োগের দাবিতে মানববন্ধন শেরপুরে ফুটবল খেলার বিরোধ থামাতে গিয়ে স্কুলছাত্র নিহত তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে শাজাহানপুরে ছাত্রদলের বিক্ষোভ, এনসিপি নেতাদের সংযত থাকার আহ্বান বগুড়ায় আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ডেমাজানীতে বর্ণাঢ্য আয়োজনে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আমরুল ইউপি নির্বাচনে প্রচার-প্রচারণায় এগিয়ে ছাত্রদল নেতা আব্দুল্লাহ ছোটন গাড়িদহ ইউপি নির্বাচনে প্রচার-প্রচারণায় এগিয়ে যুবদল নেতা সবাইদুল ইসলাম ‎

শেরপুরে রোপা আমন আবাদ পরিদর্শনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক

Reporter Name / ৫৪ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

শেরপুর (বগুড়া):

বগুড়ার শেরপুর উপজেলায় চলমান রোপা আমন আবাদ ও কৃষি ফসলের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি বগুড়ার উপপরিচালক সোহেল মোহাম্মদ শামসুদ্দিন ফিরোজ।
বুধবার (১৯ আগস্ট) দিনব্যাপী তিনি উপজেলার বিভিন্ন এলাকার মাঠ পরিদর্শন করেন। এ সময় চলমান রোপা আমন আবাদ, ধানের চারা সারিবদ্ধভাবে রোপণ, লগো পদ্ধতি অনুসরণ, পার্চিংসহ আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে উপজেলার গাড়িদহ, মির্জাপুর, ভবানীপুর ও সীমাবাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকার কৃষিজমি ঘুরে দেখেন তিনি। মাঠে কৃষকদের সঙ্গে কথা বলে ধানের রোগবালাই, পোকামাকড়ের আক্রমণ এবং চাষাবাদের বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজ নেন। একই সঙ্গে এসব সমস্যা মোকাবেলায় কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেন।

এ ছাড়া গাড়িদহ ও সীমাবাড়ী ইউনিয়নের বিভিন্ন সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন করে সার সরবরাহ ও বিক্রয় পরিস্থিতিও পর্যবেক্ষণ করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা।

মাঠের বর্তমান পরিস্থিতি ও রোপা আমন আবাদের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি। কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়ার পাশাপাশি মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তাদের নিয়মিত পরিদর্শন জোরদারের নির্দেশ দেন।

পরিদর্শনকালে শেরপুর উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তার ও উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. রুবেল আমিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা