শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুর পৌরসভা এলাকার বিভিন্ন ওয়ার্ড ছাত্রদলের সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে ‘শেরপুর পৌর ওয়ার্ড ছাত্রদলের কর্মী সম্মেলন-২০২৬’ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শেরপুর পৌর ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন শেরপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক নাসিব ওয়াহিদ প্রান্ত।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি মোঃ হাবিবুর রশিদ সন্ধান সরকার। প্রধান বক্তা হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ।
শেরপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব রাকিবুল হাসান রাব্বি এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিনহাজ মিথুন-এর যৌথ সঞ্চালনায় কর্মী সম্মেলনে স্থানীয় ও বিভিন্ন ওয়ার্ড ছাত্রদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সম্মেলনে বক্তারা আগামী দিনের আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক কার্যক্রমকে বেগবান করতে তৃণমূল পর্যায়ে ছাত্রদলকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।