• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
Headline
শেরপুরে কৃষকের মাঝে বিনামূল্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ। ‎ শেরপুরে দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শেরপুরে রোপা আমন আবাদ পরিদর্শনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শেরপুরে স্থায়ী সাব-রেজিস্ট্রার নিয়োগের দাবিতে মানববন্ধন শেরপুরে ফুটবল খেলার বিরোধ থামাতে গিয়ে স্কুলছাত্র নিহত তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে শাজাহানপুরে ছাত্রদলের বিক্ষোভ, এনসিপি নেতাদের সংযত থাকার আহ্বান বগুড়ায় আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ডেমাজানীতে বর্ণাঢ্য আয়োজনে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আমরুল ইউপি নির্বাচনে প্রচার-প্রচারণায় এগিয়ে ছাত্রদল নেতা আব্দুল্লাহ ছোটন গাড়িদহ ইউপি নির্বাচনে প্রচার-প্রচারণায় এগিয়ে যুবদল নেতা সবাইদুল ইসলাম ‎

তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে শাজাহানপুরে ছাত্রদলের বিক্ষোভ, এনসিপি নেতাদের সংযত থাকার আহ্বান

মিলন সরকার / ১৩৪ Time View
Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

নিজিস্ব প্রতিনিধিঃ বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এনসিপি নেতা গাজী সালাউদ্দীন আহমেদ এবং নাসির উদ্দিন পাটোয়ারীর সামাজিক যোগাযোগমাধ্যমে করা মন্তব্যের প্রতিবাদে বগুড়া জেলা ছাত্রদলের কর্মসূচির অংশ হিসেবে শাজাহানপুর উপজেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেল ৬টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে মাঝিরা বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সেখানে সমাবেশে মিলিত হয়।

শাজাহানপুর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আইউব ছোটন, সহ-সভাপতি মুঞ্জিল আলম শিপন, ইমতিয়াজ পায়েল ও আবু বক্কর সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব হোসেন, ইনসান আলী ও মিজানুর রহমান, প্রচার সম্পাদক রবিউল ইসলাম রবি, দপ্তর সম্পাদক রিয়াদ আল মাহমুদ, মানবাধিকার সম্পাদক সাব্বির আহম্মেদ, ডেমাজানী সরকারি কমর উদ্দিন ইসলামিয়া কলেজ ছাত্রদলের নেত্রী সাদিয়া সুলতানা, দুবলাগাড়ী ছাত্রদলের সেক্রেটারি আব্দুল্লাহসহ মোহন, রাসেল, রিফাত, রবিউস সানী এবং বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও শালীনতা বজায় রেখে বক্তব্য দেওয়া উচিত। তারা এনসিপির সংশ্লিষ্ট নেতাদের ভবিষ্যতে সংযত ভাষায় বক্তব্য দেওয়ার আহ্বান জানান এবং এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকার দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা