• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
Headline
শেরপুরে কৃষকের মাঝে বিনামূল্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ। ‎ শেরপুরে দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শেরপুরে রোপা আমন আবাদ পরিদর্শনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শেরপুরে স্থায়ী সাব-রেজিস্ট্রার নিয়োগের দাবিতে মানববন্ধন শেরপুরে ফুটবল খেলার বিরোধ থামাতে গিয়ে স্কুলছাত্র নিহত তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে শাজাহানপুরে ছাত্রদলের বিক্ষোভ, এনসিপি নেতাদের সংযত থাকার আহ্বান বগুড়ায় আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ডেমাজানীতে বর্ণাঢ্য আয়োজনে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আমরুল ইউপি নির্বাচনে প্রচার-প্রচারণায় এগিয়ে ছাত্রদল নেতা আব্দুল্লাহ ছোটন গাড়িদহ ইউপি নির্বাচনে প্রচার-প্রচারণায় এগিয়ে যুবদল নেতা সবাইদুল ইসলাম ‎

ডেমাজানীতে বর্ণাঢ্য আয়োজনে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মিলন সরকার / ১২০ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ যুবসমাজকে মাদকমুক্ত ও সুস্বাস্থ্যের অধিকারী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বগুড়ার শাজাহানপুরে ডেমাজানী যুব সমাজের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আমরুল ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও শাজাহানপুর উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ বিন আইয়ুব ছোটন।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “যুবসমাজই একটি দেশ ও জাতির প্রাণশক্তি। তাদেরকে মাদকমুক্ত রাখতে এবং অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। যুবসমাজ বেশি করে খেলার মাঠে আসুক, ক্রীড়াচর্চার মাধ্যমে একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠন করুক—এটাই আমাদের প্রত্যাশা।”

উদ্বোধনী খেলায় স্থানীয় ক্রীড়াপ্রেমী শত শত দর্শক মাঠে উপস্থিত হয়ে খেলোয়াড়দের উৎসাহ জোগান। আয়োজক কমিটির সদস্যরা জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলামুখী করতেই তাদের এই উদ্যোগ, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুব সমাজের প্রতিনিধি ও ক্রীড়ামোদী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা