• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
Headline
শেরপুরে পৌর ওয়ার্ড ছাত্রদলের কর্মী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত শেরপুরে কৃষকের মাঝে বিনামূল্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ। ‎ শেরপুরে দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শেরপুরে রোপা আমন আবাদ পরিদর্শনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শেরপুরে স্থায়ী সাব-রেজিস্ট্রার নিয়োগের দাবিতে মানববন্ধন শেরপুরে ফুটবল খেলার বিরোধ থামাতে গিয়ে স্কুলছাত্র নিহত তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে শাজাহানপুরে ছাত্রদলের বিক্ষোভ, এনসিপি নেতাদের সংযত থাকার আহ্বান বগুড়ায় আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ডেমাজানীতে বর্ণাঢ্য আয়োজনে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আমরুল ইউপি নির্বাচনে প্রচার-প্রচারণায় এগিয়ে ছাত্রদল নেতা আব্দুল্লাহ ছোটন

বগুড়া শেরপুরে ৩০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

মিলন সরকার / ৪২৮ Time View
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬

‎নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শেরপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবাসহ আব্দুল মান্নান নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৮ মে) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ধুনটমোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

‎গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর আব্দুল মান্নান বগুড়া সদর উপজেলার দিঘলকান্দি গ্রামের আব্দুল করিমের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন এলাকায় মাদক কেনাবেচার সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে।

‎পুলিশ সূত্রে জানা যায়, শেরপুর থানা পুলিশের একটি আভিযানিক দল উপজেলার ব্যস্ততম ধুনটমোড় এলাকায় অভিযান চালায়। এসময় সন্দেহভাজন হিসেবে আব্দুল মান্নানকে তল্লাশি করা হলে তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।


‎শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। এরই অংশ হিসেবে নিয়মিত অভিযানের মাধ্যমে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা