• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
Headline
শেরপুরে কৃষকের মাঝে বিনামূল্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ। ‎ শেরপুরে দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শেরপুরে রোপা আমন আবাদ পরিদর্শনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শেরপুরে স্থায়ী সাব-রেজিস্ট্রার নিয়োগের দাবিতে মানববন্ধন শেরপুরে ফুটবল খেলার বিরোধ থামাতে গিয়ে স্কুলছাত্র নিহত তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে শাজাহানপুরে ছাত্রদলের বিক্ষোভ, এনসিপি নেতাদের সংযত থাকার আহ্বান বগুড়ায় আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ডেমাজানীতে বর্ণাঢ্য আয়োজনে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আমরুল ইউপি নির্বাচনে প্রচার-প্রচারণায় এগিয়ে ছাত্রদল নেতা আব্দুল্লাহ ছোটন গাড়িদহ ইউপি নির্বাচনে প্রচার-প্রচারণায় এগিয়ে যুবদল নেতা সবাইদুল ইসলাম ‎

শেরপুরে কৃষকের মাঝে বিনামূল্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ। ‎

Reporter Name / ৫৪ Time View
Update : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

‎শেরপুর (বগুড়া) প্রতিনিধি: ‎বগুড়ার শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের মালিহাটা সরকার বাজারে মেসার্স আব্দুল্লাহ এন্টারপ্রাইজের নিজস্ব অর্থায়নে ৫০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

‎কৃষকদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণের এ উদ্যোগে স্থানীয় কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং কৃষকদের বাড়ির আঙিনা ও পতিত জমিতে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণে উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকরা জানান।

‎অনুষ্ঠানে মেসার্স আব্দুল্লাহ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এম আব্দুল ওহাব সরকার বলেন, গাছ আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি ফলজ ও ঔষধি গাছ মানুষের খাদ্য ও চিকিৎসার চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বনজ গাছ ভবিষ্যতে পরিবারের অর্থনৈতিক নিরাপত্তারও সহায়ক হতে পারে। তাই কৃষকদের উৎসাহিত করতে নিজস্ব অর্থায়নে বিনামূল্যে এসব চারা বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

‎তিনি আরও বলেন, শুধু চারা বিতরণ করলেই হবে না, প্রতিটি চারা সঠিকভাবে রোপণ ও পরিচর্যা করতে হবে। আজ যে চারাগুলো কৃষকদের হাতে তুলে দেওয়া হচ্ছে, সেগুলো যেন ভবিষ্যতে বড় গাছে পরিণত হয় এবং পরিবার ও সমাজের উপকারে আসে এটাই আমাদের প্রত্যাশা।

‎আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, বর্তমানে পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা প্রয়োজন। পাশাপাশি গ্রামীণ জনপদে ফলজ ও ঔষধি গাছের সংখ্যা বাড়ানো গেলে একদিকে যেমন পুষ্টির চাহিদা পূরণ হবে, অন্যদিকে বাড়বে পরিবেশের সৌন্দর্য ও জীববৈচিত্র্য।

‎স্থানীয় কৃষকরা মেসার্স আব্দুল্লাহ এন্টারপ্রাইজের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বিনামূল্যে গাছের চারা পাওয়ায় তারা নিজেদের বাড়ির আঙিনা, জমির আইল ও অন্যান্য উপযোগী স্থানে এসব চারা রোপণ করবেন। ব্যক্তি উদ্যোগে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকলে এলাকায় বৃক্ষরোপণের পরিমাণ আরও বাড়বে এবং পরিবেশ সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।

‎মালিহাটা সরকার বাজারে আয়োজিত এ চারা বিতরণ কর্মসূচির মাধ্যমে ৫০০ কৃষকের হাতে গাছের চারা পৌঁছে দেওয়া হয়। সংশ্লিষ্টরা আশা করছেন, কৃষকরা এসব চারা যত্নসহকারে রোপণ ও পরিচর্যা করলে আগামী দিনে কুসুম্বী ইউনিয়নের বিভিন্ন এলাকায় সবুজায়ন আরও বৃদ্ধি পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা