• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
Headline
‎শারদীয় শুভেচ্ছা জানিয়ে শেরপুরে প্রচারণা চালাচ্ছে কাউন্সিলর পদপ্রার্থী মনির ‎শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত বগুড়ার শেরপুরে মানবেতর জীবনযাপন করা অসুস্থ অজ্ঞাত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করালেন গণমাধ্যমকর্মীরা ‎শেরপুরে পূজা উদযাপন পরিষদের দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ‎শেরপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা আজীবন বহিষ্কার শেরপুরে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড শেরপুরে পৌর ওয়ার্ড ছাত্রদলের কর্মী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত শেরপুরে কৃষকের মাঝে বিনামূল্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ। ‎ শেরপুরে দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শেরপুরে রোপা আমন আবাদ পরিদর্শনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক

‎শারদীয় শুভেচ্ছা জানিয়ে শেরপুরে প্রচারণা চালাচ্ছে কাউন্সিলর পদপ্রার্থী মনির

মিলন সরকার / ৩০ Time View
Update : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

নিজিস্ব প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন শেরপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো: মনিরুজ্জামান মনির।  
‎
‎তরুণ সমাজসেবক হিসেবে পরিচিত মো: মনিরুজ্জামান মনির আসন্ন পৌরসভা নির্বাচনে শেরপুর পৌরসভার ৫ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে তিনি স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময়  এবং তাঁদের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছেন।  
‎
‎এ বিষয়ে শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “সকল সনাতন ধর্মাবলম্বীদের জানাই শারদীয় শুভেচ্ছা। অতীতেও যেভাবে আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও একইভাবে আপনাদের সুখে-দুঃখে পাশে থাকব।”  
‎
‎এলাকাবাসীর মতে, মনিরুজ্জামান মনির দীর্ঘদিন ধরেই তরুণ সমাজসেবক হিসেবে ওয়ার্ডের বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। আগামী পৌরসভা নির্বাচনে ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে লড়াই করার লক্ষ্যে তিনি এখন থেকেই জনগণের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং সমর্থন কামনা করছেন।
‎
‎ওয়ার্ডের সার্বিক উন্নয়ন এবং সর্বস্তরের মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে  মনিরুজ্জামান মনির বলেন, জনগণের সেবা করাই তাঁর মূল লক্ষ্য এবং আসন্ন নির্বাচনে এলাকার সকল মানুষের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছেন।
‎তিনি আরো বলেন শেরপুর একটি সাম্প্রদায়িক সম্প্রীতির শহর এই শহরের সনাতন ধর্মাবলম্বীরা যাতে সুষ্ঠ শান্তিপূর্ণভাবে তাদের ধর্মীয় উৎসব শারদীয়া দুর্গা পূজা পালন করতে পারে সেদিকে তারা সব সময় স্বেচ্ছাসেবক হিসেবে নিরাপত্তা দিয়ে পাশে থাকবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা