• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
Headline
শেরপুরে পৌর ওয়ার্ড ছাত্রদলের কর্মী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত শেরপুরে কৃষকের মাঝে বিনামূল্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ। ‎ শেরপুরে দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শেরপুরে রোপা আমন আবাদ পরিদর্শনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শেরপুরে স্থায়ী সাব-রেজিস্ট্রার নিয়োগের দাবিতে মানববন্ধন শেরপুরে ফুটবল খেলার বিরোধ থামাতে গিয়ে স্কুলছাত্র নিহত তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে শাজাহানপুরে ছাত্রদলের বিক্ষোভ, এনসিপি নেতাদের সংযত থাকার আহ্বান বগুড়ায় আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ডেমাজানীতে বর্ণাঢ্য আয়োজনে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আমরুল ইউপি নির্বাচনে প্রচার-প্রচারণায় এগিয়ে ছাত্রদল নেতা আব্দুল্লাহ ছোটন

মহাসড়কে জলাবদ্ধতা, শেরপুরে ভোগান্তিতে পথচারী, মুসল্লি ও শিক্ষার্থীরা ‎

মিলন সরকার / ৪১৫ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

ভ্রাম্যমান প্রতিনিধি: সামান্য বৃষ্টিতেই বগুড়ার শেরপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের   দশমাইল এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এতে মহাসড়ক দিয়ে চলাচলকারী যানবাহন, পথচারী, মসজিদের মুসল্লি, স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়েছেন। দীর্ঘদিন ধরে সমস্যা চললেও কার্যকর কোনো উদ্যোগ না নেওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে।

‎বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, পল্লী উন্নয়ন একাডেমি সংলগ্ন মহাসড়কের পাশের সড়ক ও নিচু এলাকাগুলো বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। কোথাও কোথাও হাঁটুপানি জমে রয়েছে। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পানি নামতে পারছে না। ফলে আশপাশের বাড়িঘর ও দোকানপাটে পানি ঢুকে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

‎স্থানীয়রা জানান, অল্প বৃষ্টিতেই এলাকাটি যেন ছোট জলাশয়ে পরিণত হয়। বিশেষ করে মহাসড়কের পাশের মসজিদে নামাজ আদায় করতে আসা মুসল্লিদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। কাদা ও পানি মাড়িয়ে চলাচল করতে গিয়ে দুর্ভোগে পড়ছেন পথচারীরাও।

‎স্থানীয় বাসিন্দা শফিকুল, রাশেদুল হক স্বপন, আলতাব হোসেন ও মুন্না বলেন, রাস্তা নির্মাণের পর থেকেই এ সমস্যার সমাধান হচ্ছে না। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই পুরো এলাকা জলাবদ্ধ হয়ে পড়ে। এতে বাড়িতে পানি ঢুকে পড়ছে, দোকানপাটেও ক্ষতি হচ্ছে।

‎স্কুলছাত্র আরিফ ও স্কুলছাত্রী সুরাইয়া জানায়, বিকল্প রাস্তা না থাকায় তাদের কাদা ও জমে থাকা পানির মধ্য দিয়েই স্কুলে যেতে হয়। এতে প্রায়ই পোশাক নষ্ট হচ্ছে এবং চলাচলে ঝুঁকিও তৈরি হচ্ছে।

‎শেরপুর সড়ক উপ-বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী (চলতি দায়িত্ব) শেখ রুহুল আজম বলেন, মহাসড়কের ওই এলাকায় জলাবদ্ধতার বিষয়টি তাদের নজরে এসেছে। পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দ্রুত সমস্যা সমাধানে কাজ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা