• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
Headline
‎শারদীয় শুভেচ্ছা জানিয়ে শেরপুরে প্রচারণা চালাচ্ছে কাউন্সিলর পদপ্রার্থী মনির ‎শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত বগুড়ার শেরপুরে মানবেতর জীবনযাপন করা অসুস্থ অজ্ঞাত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করালেন গণমাধ্যমকর্মীরা ‎শেরপুরে পূজা উদযাপন পরিষদের দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ‎শেরপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা আজীবন বহিষ্কার শেরপুরে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড শেরপুরে পৌর ওয়ার্ড ছাত্রদলের কর্মী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত শেরপুরে কৃষকের মাঝে বিনামূল্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ। ‎ শেরপুরে দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শেরপুরে রোপা আমন আবাদ পরিদর্শনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক

‎শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

মিলন সরকার / ৬৮ Time View
Update : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ ‎‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
‎দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
‎পরে সেখানে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র আলহাজ্ব জানে আলম খোকা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র বাবু স্বাধীন কুমার কুন্ডু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ জুয়েল এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল জব্বার, মাধ্যমমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম প্রমুখ।
‎এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
‎আলোচনা সভা শেষে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি, অগ্নিকাণ্ডের ঝুঁকি হ্রাস এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অগ্নিকাণ্ডবিষয়ক একটি মহড়া প্রদর্শন করা হয়। এ ধরনের আয়োজনের মাধ্যমে দুর্যোগের ঝুঁকি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয়ে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা