• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
Headline
‎শারদীয় শুভেচ্ছা জানিয়ে শেরপুরে প্রচারণা চালাচ্ছে কাউন্সিলর পদপ্রার্থী মনির ‎শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত বগুড়ার শেরপুরে মানবেতর জীবনযাপন করা অসুস্থ অজ্ঞাত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করালেন গণমাধ্যমকর্মীরা ‎শেরপুরে পূজা উদযাপন পরিষদের দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ‎শেরপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা আজীবন বহিষ্কার শেরপুরে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড শেরপুরে পৌর ওয়ার্ড ছাত্রদলের কর্মী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত শেরপুরে কৃষকের মাঝে বিনামূল্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ। ‎ শেরপুরে দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শেরপুরে রোপা আমন আবাদ পরিদর্শনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক

‎শেরপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা আজীবন বহিষ্কার

মিলন সরকার / ৯৪ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

‎নিজস্ব প্রতিবেদকঃ বগুড়ার শেরপুর উপজেলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কার্যক্রমে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে মির্জাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: নাজমুল ইসলামকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
‎
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, শেরপুর উপজেলা শাখার দলীয় সিদ্ধান্ত মোতাবেক তাঁকে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়। ২৬ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখে শেরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহায়ক শাহ মো: কাওছার আলী কলিন্স এবং সদস্য সচিব মো: দুলাল শেখ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
‎
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নাজমুল ইসলাম মির্জাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব পদসহ সকল দলীয় পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার হয়েছেন। এছাড়া, শেরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে সংগঠন বিরোধী কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।
‎
‎এই ঘটনার পর বহিষ্কারকৃত সদস্য সচিব নাজমুল ইসলামকে জিজ্ঞেসা করলে তিনি দলীয় সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তা গ্রহণ করেন। তিনি জানান তার ব্যক্তিগত জীবনের ব্যস্ততা এবং দলীয় প্রোগ্রামে নিয়মিত অংশগ্রহণ করতে না পারায় তিনি নিজ ইচ্ছা গত ৫ দিন পূর্বে তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে লাইভে এসে তার দলীয় পোস্ট পদবী থেকে স্বইচ্ছায় পদত্যাগ করেন।
‎
‎


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা