শেরপুর (বগুড়া) প্রতিনিধি:বগুড়ার শেরপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মহিপুর কলোনি উচ্চ বিদ্যালয়-এর এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন শেরপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সবাইদুল ইসলাম।
সম্প্রতি সংশ্লিষ্ট শিক্ষা কর্তৃপক্ষ বিদ্যালয়টির নতুন এডহক কমিটির অনুমোদন প্রদান করলে সভাপতি হিসেবে সবাইদুল ইসলামের নাম মনোনীত হয়। তাঁর এই মনোনয়নের খবরে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে সন্তোষ প্রকাশ করা হয়েছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে শিক্ষা, সামাজিক উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে সবাইদুল ইসলাম এলাকার মানুষের আস্থা অর্জন করেছেন। বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং অবকাঠামোগত অগ্রগতিতে তাঁর নেতৃত্ব ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
নবনিযুক্ত সভাপতি সবাইদুল ইসলাম এক প্রতিক্রিয়ায় বলেন, মহিপুর কলোনি উচ্চ বিদ্যালয় এলাকার একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। আমাকে এডহক কমিটির সভাপতির দায়িত্ব দেওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানাই। বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষক-শিক্ষার্থীদের কল্যাণ এবং প্রতিষ্ঠানটির সার্বিক অগ্রগতিতে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবো।
বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবক প্রতিনিধিরা আশা করছেন, নতুন কমিটির মাধ্যমে প্রতিষ্ঠানটির প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধির পাশাপাশি আধুনিক শিক্ষা ব্যবস্থার প্রসারে নতুন উদ্যোগ গ্রহণ করা হবে।
উল্লেখ্য, মহিপুর কলোনি উচ্চ বিদ্যালয় শেরপুর উপজেলার একটি সুপরিচিত ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে দীর্ঘদিন ধরে শিক্ষার আলো ছড়িয়ে আসছে। বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এলাকার শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।