• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
Headline
আমরুল ইউপি নির্বাচনে প্রচার-প্রচারণায় এগিয়ে ছাত্রদল নেতা আব্দুল্লাহ ছোটন গাড়িদহ ইউপি নির্বাচনে প্রচার-প্রচারণায় এগিয়ে যুবদল নেতা সবাইদুল ইসলাম ‎ গাড়িদহ মডেল ইউপি নির্বাচনে প্রচার-প্রচারণায় এগিয়ে যুবদল নেতা সবাইদুল ইসলাম ‎ বগুড়ার শেরপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শাজাহানপুরে ডেমাজানী শ.ম.র উচ্চ বিদ্যালয়ে ব্যতিক্রমধর্মী ‘ফ্রুটস পার্টি’ শেরপুরে “অনুশীলন আর্ট একাডেমী” চিত্রাঙ্গন পরীক্ষায় সাংবাদিক পুত্র সাদের কৃতিত্ব। শেরপুরে অনুষ্ঠিত হলো “অনুশীলন আর্ট একাডেমির” পুরস্কার বিতরণ ও সাংবাদিকদের সম্মাননা ক্রেস্ট প্রদান। মহিপুর কলোনি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত সবাইদুল ইসলাম। ‎ বগুড়ায় ঈদের দিন স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক গাড়িদহবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা মোল্লা মজনু

শেরপুরে মহাসড়ক পারাপারের সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক নিহত

Reporter Name / ২৮৭ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬

শেরপুর (বগুড়া) প্রতিনিধি- বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জাহাঙ্গীর আলম (৪৭) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। রোববার (১০ মে) বিকেল ৩টার দিকে মহাসড়কের শেুয়া বটতলা হাওয়াখানা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম উপজেলার সুঘাট ইউনিয়নের চককল্যাণী গ্রামের বিলজয়সাগর এলাকার মৃত মাজেম উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর আলম মোটর সাইকেল যোগে শেরপুর শহর থেকে প্রয়োজনীয় কাজ শেষে নিজ বাড়িতে ফিরছিলেন। ফেরার পথে হাওয়াখানা এলাকায় মহাসড়কের বিভাজকের ফাঁকা অংশ দিয়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন। এসময় ঢাকা অভিমুখী একটি দ্রুতগামী মাজদা ট্রাক (বগুড়া-ড-১১-২১৪২) তার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় জাহাঙ্গীর আলম মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কের ওপর পড়লে ঘাতক ট্রাকটির পেছনের চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয় জনতা ধাওয়া করে ট্রাকটি আটক করতে সক্ষম হয়।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ রইছ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। দুর্ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি নিহতের পরিবারের নিকট হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা