• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
Headline
শেরপুরে কৃষকের মাঝে বিনামূল্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ। ‎ শেরপুরে দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শেরপুরে রোপা আমন আবাদ পরিদর্শনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শেরপুরে স্থায়ী সাব-রেজিস্ট্রার নিয়োগের দাবিতে মানববন্ধন শেরপুরে ফুটবল খেলার বিরোধ থামাতে গিয়ে স্কুলছাত্র নিহত তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে শাজাহানপুরে ছাত্রদলের বিক্ষোভ, এনসিপি নেতাদের সংযত থাকার আহ্বান বগুড়ায় আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ডেমাজানীতে বর্ণাঢ্য আয়োজনে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আমরুল ইউপি নির্বাচনে প্রচার-প্রচারণায় এগিয়ে ছাত্রদল নেতা আব্দুল্লাহ ছোটন গাড়িদহ ইউপি নির্বাচনে প্রচার-প্রচারণায় এগিয়ে যুবদল নেতা সবাইদুল ইসলাম ‎

শাজাহানপুরে ডেমাজানী শ.ম.র উচ্চ বিদ্যালয়ে ব্যতিক্রমধর্মী ‘ফ্রুটস পার্টি’

Reporter Name / ২৪৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুর উপজেলার ডেমাজানী শ.ম.র উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমধর্মী ‘ফ্রুটস পার্টি’ অনুষ্ঠিত হয়েছে।বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ বিন আইয়ুব ছোটনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে মৌসুমি বিভিন্ন ফল খেয়ে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বেলা ৩টায় বিদ্যালয়ের ৩৫০ জন শিক্ষার্থীর মাঝে দেশীয় মৌসুমি ফল পরিবেশন করা হয়। আম, কাঁঠাল, কলা,লটকট, পেয়ারা, তরমুজসহ বিভিন্ন পুষ্টিকর ফল একসঙ্গে খেয়ে শিক্ষার্থীরা দারুণ আনন্দ প্রকাশ করে।বিদ্যালয়ের এমন ব্যতিক্রমধর্মী উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল হাসানের ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী শিক্ষক জহুরুল হক,আব্দুল কুদ্দুস,মহীন্দ্র নাথ,অমল কুমার,অভিভাবক সদস্য ফারুক আহম্মেদ সহ শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সভাপতি আব্দুল্লাহ আইয়ুব ছোটন জানান, শিক্ষার্থীদের পুষ্টিকর খাদ্য গ্রহণে উৎসাহিত করা, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং দেশীয় মৌসুমি ফলের প্রতি আগ্রহ তৈরির লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা