• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
Headline
শেরপুরে কৃষকের মাঝে বিনামূল্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ। ‎ শেরপুরে দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শেরপুরে রোপা আমন আবাদ পরিদর্শনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শেরপুরে স্থায়ী সাব-রেজিস্ট্রার নিয়োগের দাবিতে মানববন্ধন শেরপুরে ফুটবল খেলার বিরোধ থামাতে গিয়ে স্কুলছাত্র নিহত তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে শাজাহানপুরে ছাত্রদলের বিক্ষোভ, এনসিপি নেতাদের সংযত থাকার আহ্বান বগুড়ায় আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ডেমাজানীতে বর্ণাঢ্য আয়োজনে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আমরুল ইউপি নির্বাচনে প্রচার-প্রচারণায় এগিয়ে ছাত্রদল নেতা আব্দুল্লাহ ছোটন গাড়িদহ ইউপি নির্বাচনে প্রচার-প্রচারণায় এগিয়ে যুবদল নেতা সবাইদুল ইসলাম ‎

শেরপুরে অনুষ্ঠিত হলো “অনুশীলন আর্ট একাডেমির” পুরস্কার বিতরণ ও সাংবাদিকদের সম্মাননা ক্রেস্ট প্রদান।

মিলন সরকার / ২৬০ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে সাধারণ জ্ঞান, চিত্রাঙ্কন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০টায় স্থানীয় টাউন ক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা কলেজ মিলনায়তনে “অনুশীলন আর্ট একাডেমী”এই অনুষ্ঠানের আয়োজন করে।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব সাইদুজ্জামান হিমু” অনুশীলন আর্ট একাডেমী” -এর পক্ষ থেকে আয়োজিত এই মহতী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ও সাবেক শেরপুর উপজেলা চেয়ারম্যান কে এম মাহবুবার রহমান হারেজ।

‎অনুষ্ঠানে বক্তারা উপস্থিত অভিভাবকদের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে বলেন, “নতুন প্রজন্মের শিশুদের পড়াশোনা ও মেধার সঠিক বিকাশ ঘটাতে চাইলে তাদেরকে মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার ও আসক্তি থেকে দূরে রাখতে হবে।” এছাড়া চলমান বৃক্ষরোপণ সপ্তাহ উপলক্ষে শিশুদেরকে গাছ লাগানোর প্রতি আগ্রহী করে তোলা এবং বিভিন্ন সামাজিক ও ভালো কাজে উদ্বুদ্ধ করার জন্য তারা অভিভাবকদের অনুরোধ জানান।

‎অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ও উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া অনুষ্ঠানে আমন্ত্রিত স্থানীয় গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতার স্বীকৃতিস্বরূপ আয়োজক কমিটির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

‎উক্ত অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, “অনুশীলন আর্ট একাডেমী”স্কুলের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা