• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
Headline
শেরপুরে পৌর ওয়ার্ড ছাত্রদলের কর্মী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত শেরপুরে কৃষকের মাঝে বিনামূল্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ। ‎ শেরপুরে দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শেরপুরে রোপা আমন আবাদ পরিদর্শনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শেরপুরে স্থায়ী সাব-রেজিস্ট্রার নিয়োগের দাবিতে মানববন্ধন শেরপুরে ফুটবল খেলার বিরোধ থামাতে গিয়ে স্কুলছাত্র নিহত তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে শাজাহানপুরে ছাত্রদলের বিক্ষোভ, এনসিপি নেতাদের সংযত থাকার আহ্বান বগুড়ায় আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ডেমাজানীতে বর্ণাঢ্য আয়োজনে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আমরুল ইউপি নির্বাচনে প্রচার-প্রচারণায় এগিয়ে ছাত্রদল নেতা আব্দুল্লাহ ছোটন

বগুড়ায় শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

Reporter Name / ৩৭৪ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

বগুড়া প্রতিবেদকঃ বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় সাত বছর বয়সী শিশু ধর্ষণের প্রতিবাদে থানা ঘেরাও, সড়ক অবরোধ ও বিক্ষোভ করা হয়েছে। অভিযুক্ত ধর্ষকের ফাঁসির দাবিতে শিক্ষক, অভিভাবক, গ্রামবাসী এক হয়ে মিছিল বের করে।
মঙ্গলবার দুপুরে বগুড়া-নওগাঁ মহাসড়কের দুপচাঁচিয়া থানা বাসস্ট্যান্ড এলাকা প্রায় এক ঘন্টা অবরোধ করে রাখে বিক্ষুব্ধরা। এতে সড়কের দুপাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। দ্রুত বিচার আইনে আসামির শাস্তির আশ্বাস দিয়ে উত্তেজিত পরিস্থিতি শান্ত করে পুলিশ। অবরোধ প্রত্যাহার করে নিলেও ধর্ষকের ফাঁসির দাবিতে অনড় বিক্ষুব্ধরা।
এরআগে, সোমবার সন্ধ্যায় দুপচাঁচিয়া পৌর এলাকার ধাপ-সুখানগাড়ী মহল্লায় শিশু ধর্ষণের ঘটনা ঘটে। রাতে থানায় মামলা দায়ের হলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ধর্ষককে গ্রেপ্তার করে পুলিশ।
অভিযুক্ত ইদ্রিস আলী (৬০) নওগাঁ জেলার বদলগাছী উপজেলার হলুদ বিহার এলাকার মৃত আক্কাস আলীর ছেলে। তিনি ব্র্যাক দুপচাঁচিয়া শাখার সাবেক হিসাবরক্ষক কর্মকর্তা। বর্তমানে ধাপ-সুখানগাড়ী মহল্লার একটি ভাড়া বাসায় বসবাস করেন।
মামলা সূত্র জানায়, উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে গৃহশিক্ষিকা গুলশান আরা আন্না নিয়মিত প্রাইভেট পড়াতেন। ঘটনার দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিশু তার কাছে পড়তে যায়। গৃহশিক্ষিকার অনুপস্থিতির সুযোগে শিশুকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করা হয়। অভিযুক্ত ইদ্রিস আলী ওই গৃহশিক্ষিকার স্বামী। এ ঘটনায় রাতেই শিশুর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
স্থানীয়রা জানান, শিশু ধর্ষণের ঘটনা জেনে উত্তেজিত হয়ে ওঠেন মহল্লার বাসিন্দারা। মঙ্গলবার বিক্ষোভে স্কুলের শিক্ষক ও অভিভাবকরা একত্রিত হন। বিক্ষুব্ধরা প্রথমে থানায় গিয়ে ধর্ষকের ফাঁসির দাবিতে অবস্থান নেয়। সেখান থেকে মিছিল নিয়ে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় চত্বরে জড়ো হন। সকল শ্রেণি-পেশার জনতা একত্রিত হয়ে উপজেলার বিভিন্ন সড়কে খন্ড খন্ড অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে।

এ প্রসঙ্গে দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান জানান, শিশু ধর্ষণ মামলার পরই আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। উত্তেজিত পরিস্থিতি নিয়ন্ত্রণ করায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিক্ষুব্ধরা অবরোধ তুলে নেওয়ায় সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা