• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
Headline
বগুড়ায় ঈদের দিন স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক গাড়িদহবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা মোল্লা মজনু গাড়িদহ ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা ও শিক্ষাবিদ আমির হামজা রাজু ছাতিয়ানীতে রাফি আল আমিনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশন মসজিদ ভিত্তিক গণশিক্ষা প্রকল্পের শিক্ষকদের রাজস্ব খাতে স্থানান্তরের দাবি শেরপুরে মহাসড়ক পারাপারের সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক নিহত শেরপুরে সংঘবদ্ধ ইজিবাইক চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৪টি ইজিবাইক বগুড়া শেরপুরে ৩০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। মহাসড়কে জলাবদ্ধতা, শেরপুরে ভোগান্তিতে পথচারী, মুসল্লি ও শিক্ষার্থীরা ‎ নেত্রকোনায় ধর্ষন-অন্তঃস্বত্ত্বা: গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিল অভিযুক্ত শিক্ষক, র‌্যাবের অভিযানে ধরা

ইসলামিক ফাউন্ডেশন মসজিদ ভিত্তিক গণশিক্ষা প্রকল্পের শিক্ষকদের রাজস্ব খাতে স্থানান্তরের দাবি

মিলন সরকার / ১২৪ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত ‘মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের শিক্ষক, কেয়ারটেকার ও সংশ্লিষ্ট জনবলকে রাজস্ব খাতে স্থানান্তরের মাধ্যমে সরকারি গ্রেড অনুযায়ী বেতন-ভাতা প্রদানের আবেদন জানানো হয়েছে। ‘মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ, বাংলাদেশ’ শেরপুর, বগুড়া শাখার পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর এই সংক্রান্ত একটি স্মারকলিপি উপজেলা নিবাহি কর্মকতা বরাবর প্রদান করা হয়েছে। স্মারকলিপিতে শিক্ষকরা উল্লেখ করেন, ১৯৯৩ সালে বেগম খালেদা জিয়ার উদ্যোগে শুরু হওয়া এই বৃহৎ প্রকল্পটি দেশের শিক্ষা বিস্তার, নৈতিক মূল্যবোধের জাগরণ এবং নিরক্ষরতা দূরীকরণে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বর্তমানে প্রকল্পটির ৮ম পর্যায় চলছে। দীর্ঘ সময়ে এই প্রকল্পের আওতায় ১ম থেকে ৬ষ্ঠ পর্যায় পর্যন্ত প্রায় ২ কোটি ১৫ লক্ষ ৯ হাজার ১৫০ জন এবং ৭ম পর্যায়ে প্রায় ১ কোটি ২১ লক্ষ ৫১ হাজার শিক্ষার্থীকে শিক্ষা প্রদান করা হয়েছে।বর্তমানে এই প্রকল্পে প্রায় ৭১,৯৪৯ জন শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারী নিয়োজিত আছেন। তারা দীর্ঘদিন ধরে স্বল্প ভাতা ও অনিশ্চিত অবস্থার মধ্যে দায়িত্ব পালন করে যাচ্ছেন। পাঠদানের পাশাপাশি এই শিক্ষকরা সরকারি তহবিলে যাকাত প্রদানে উদ্বুদ্ধকরণ, বাল্যবিয়ে রোধ, মাদক ও দুর্নীতি বিরোধী সচেতনতা তৈরি এবং টিকাদান কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

‎মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী কাছে এই মহৎ প্রকল্পটি দ্রুত রাজস্ব খাতে স্থানান্তর করা ।সকল শিক্ষক-শিক্ষিকা, কেয়ারটেকার ও সংশ্লিষ্ট জনবলকে ন্যূনতম সরকারি গ্রেডে বেতন-ভাতা প্রদান করা ।তাদের চাকরির স্থায়িত্ব নিশ্চিত করে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবী জানান ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা