• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
Headline
শেরপুরে কৃষকের মাঝে বিনামূল্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ। ‎ শেরপুরে দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শেরপুরে রোপা আমন আবাদ পরিদর্শনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শেরপুরে স্থায়ী সাব-রেজিস্ট্রার নিয়োগের দাবিতে মানববন্ধন শেরপুরে ফুটবল খেলার বিরোধ থামাতে গিয়ে স্কুলছাত্র নিহত তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে শাজাহানপুরে ছাত্রদলের বিক্ষোভ, এনসিপি নেতাদের সংযত থাকার আহ্বান বগুড়ায় আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ডেমাজানীতে বর্ণাঢ্য আয়োজনে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আমরুল ইউপি নির্বাচনে প্রচার-প্রচারণায় এগিয়ে ছাত্রদল নেতা আব্দুল্লাহ ছোটন গাড়িদহ ইউপি নির্বাচনে প্রচার-প্রচারণায় এগিয়ে যুবদল নেতা সবাইদুল ইসলাম ‎

নলডাঙ্গা হাটের কেন্দ্রীয় মসজিদের টয়লেট ভাঙ্গায় বিপাকে মুসল্লী

Reporter Name / ৩৫৮ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গা হাটের ঐতিহ্যবাহী কেন্দ্রীয় মসজিদের টয়লেট ভাঙ্গায় বিকল্প ব্যবস্থা না থাকায় নামাজ পড়তে আসা মুসল্লীরা পড়ছেন চরম বিপাকে।

সোমবার ৪ মে বাদ যোহর মসজিদের নিয়মিত মুসল্লী আলহাজ্ব হেলাল উদ্দিন বলেন, নলডাঙ্গার পুরাতন এই মসজিদে টয়লেটের ব্যবস্থা না থাকায় আমি গত কয়েক দিন নামাজ পড়তে এসে ফিরে গিয়ে থানা মসজিদে টয়লেট সাড়ার পর সেখানে নামাজ আদায় করি। মুসল্লী মতিউর রহমান মতি বলেন, দীর্ঘ ১৫/২০ দিন থেকে এই মসজিদে টয়লেটের ব্যবস্থা না থাকা দুঃখজনক। মুসল্লী জুলফিকার আলি ভুট্টো বলেন, এই ঐতিহ্যবাহী মসজিদে দ্রুত মুসল্লীদের জন্য টয়লেটের ব্যবস্থা করতে কর্তৃপক্ষের নিকট দাবি জানাচ্ছি।

এ বিষয়ে নলডাঙ্গা কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সভাপতি আলহাজ্ব অধ্যাপক আনিছুর রহমান জানান, ঈদগাহ মাঠের কাজের প্রয়োজনে মসজিদ কমিটির সম্মতিতে টয়লেট ভাঙ্গা হয়েছে। নলডাঙ্গা কেন্দ্রীয় মসজিদ কমিটির সেক্রেটারী মোয়াজ্জেম হোসেন জানান, বিকল্প ব্যবস্থা করার পূর্বেই মসজিদের টয়লেট ভাঙ্গা দুঃখজনক ঘটনা। আমরা খুব শীঘ্রই মসজিদের মুসল্লীদের জন্য টয়লেটের ব্যবস্থা করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা