• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
Headline
‎শারদীয় শুভেচ্ছা জানিয়ে শেরপুরে প্রচারণা চালাচ্ছে কাউন্সিলর পদপ্রার্থী মনির ‎শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত বগুড়ার শেরপুরে মানবেতর জীবনযাপন করা অসুস্থ অজ্ঞাত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করালেন গণমাধ্যমকর্মীরা ‎শেরপুরে পূজা উদযাপন পরিষদের দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ‎শেরপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা আজীবন বহিষ্কার শেরপুরে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড শেরপুরে পৌর ওয়ার্ড ছাত্রদলের কর্মী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত শেরপুরে কৃষকের মাঝে বিনামূল্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ। ‎ শেরপুরে দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শেরপুরে রোপা আমন আবাদ পরিদর্শনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক

শেরপুরে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড

Reporter Name / ১০২ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলার ঐতিহ্যবাহী হাটখলা বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে অপরাধ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
‎
প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, শেরপুর উপজেলা জুড়ে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে হাটখলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই বাজার এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল সেবনরত অবস্থায় অভিযুক্ত মো. জাহাঙ্গীর ও মো. আলমগীর ইসলামকে হাতেনাতে আটক করা হয়। অপরাধের মাত্রা ও ঘটনাস্থলে সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের বিচারক আইনগত ব্যবস্থা গ্রহণ করেন।
‎
‎পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী তাদের উভয়কে দোষী সাব্যস্ত করে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর দণ্ডপ্রাপ্ত দুই আসামিকে পুলিশ প্রহরায় কারাগারে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে নিশ্চিত করা হয়েছে।
‎
‎স্থানীয় সচেতন মহল মনে করছেন, সমাজে মাদকের বিস্তার রোধে এ ধরনের নিয়মিত অভিযান অত্যন্ত জরুরি। প্রশাসনের এমন কঠোর পদক্ষেপে এলাকার সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছেন এবং মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা