• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
Headline
শেরপুরে পৌর ওয়ার্ড ছাত্রদলের কর্মী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত শেরপুরে কৃষকের মাঝে বিনামূল্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ। ‎ শেরপুরে দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শেরপুরে রোপা আমন আবাদ পরিদর্শনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শেরপুরে স্থায়ী সাব-রেজিস্ট্রার নিয়োগের দাবিতে মানববন্ধন শেরপুরে ফুটবল খেলার বিরোধ থামাতে গিয়ে স্কুলছাত্র নিহত তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে শাজাহানপুরে ছাত্রদলের বিক্ষোভ, এনসিপি নেতাদের সংযত থাকার আহ্বান বগুড়ায় আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ডেমাজানীতে বর্ণাঢ্য আয়োজনে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আমরুল ইউপি নির্বাচনে প্রচার-প্রচারণায় এগিয়ে ছাত্রদল নেতা আব্দুল্লাহ ছোটন

বগুড়ায় জুস কারখানায় অভিযান ১ বছর কারাদণ্ড

মিলন সরকার / ৩৪২ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

নিজিস্ব প্রতিবেদক: বগুড়ায় একটি জুস কারখানায় অনিয়মের অভিযোগে অভিযান চালিয়ে কারখানার এক সুপারভাইজারকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সদর উপজেলার চাঁদপুর এলাকায় ‘ড্রাগন ফুড অ্যান্ড বেভারেজ’ কারখানায় জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে এ অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদ। এসময় নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল, খাদ্য পরিদর্শক মো. সিদ্দিকুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের একটি দল দায়িত্ব পালন করে।
অভিযানে কারখানায় অননুমোদিত রাসায়নিক ব্যবহার করে অস্বাস্থ্যকর পরিবেশে জুস উৎপাদনের প্রমাণ পাওয়া যায় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এছাড়া মান নিয়ন্ত্রণকারী সংস্থার অনুমোদন ছাড়াই উৎপাদন কার্যক্রম চালানো হচ্ছিল এবং অনুমোদন না থাকলেও পণ্যের মোড়কে সিল ও লোগো ব্যবহার করা হচ্ছিল।
কারখানাটি নিবন্ধন ছাড়াই পরিচালিত হচ্ছিল বলেও জানা গেছে।

এসব অভিযোগে কারখানার সুপারভাইজার মো. আরিফুর রহমান (৩১) দোষ স্বীকার করলে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর বিভিন্ন ধারায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় এবং কারাগারে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা