• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
Headline
শেরপুরে পৌর ওয়ার্ড ছাত্রদলের কর্মী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত শেরপুরে কৃষকের মাঝে বিনামূল্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ। ‎ শেরপুরে দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শেরপুরে রোপা আমন আবাদ পরিদর্শনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শেরপুরে স্থায়ী সাব-রেজিস্ট্রার নিয়োগের দাবিতে মানববন্ধন শেরপুরে ফুটবল খেলার বিরোধ থামাতে গিয়ে স্কুলছাত্র নিহত তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে শাজাহানপুরে ছাত্রদলের বিক্ষোভ, এনসিপি নেতাদের সংযত থাকার আহ্বান বগুড়ায় আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ডেমাজানীতে বর্ণাঢ্য আয়োজনে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আমরুল ইউপি নির্বাচনে প্রচার-প্রচারণায় এগিয়ে ছাত্রদল নেতা আব্দুল্লাহ ছোটন

বগুড়ার শেরপুরে মাদকের বড় সাফল্য ২০০ পিস ইয়াবা সহ গ্রেফতার এক যুবক।

মিলন সরকার / ৩৮৮ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

নিজিস্ব প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ হাবিবুর রহমান (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। মঙ্গলবার (৫ মে) বিকেলে ঢাকা-রংপুর মহাসড়কের শেরপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হাবিবুর রহমান উপজেলার বিশালপুর ইউনিয়নের শরিফপুর গ্রামের কোরবান আলীর ছেলে।
‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি বগুড়া জেলা কার্যালয়ের একটি আভিযানিক দল জানতে পারে যে, মাদকের একটি বড় চালান পাচার হচ্ছে। এরই প্রেক্ষিতে বিকেল সাড়ে ৫টার দিকে শেরপুর বাসস্ট্যান্ড সংলগ্ন সাউদিয়া ডেইরী অ্যান্ড ফুড প্রোডাক্টসের সামনে ঢাকা-রংপুর মহাসড়কের পাশে অবস্থান নেয় ডিএনসি’র টিম। এসময় সন্দেহভাজন হিসেবে হাবিবুর রহমানকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি নীল রঙের জিপারযুক্ত পলি প্যাকেটে ২০০ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন প্রায় ২০ গ্রাম। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) মো. তাহিদুল আলম বাদী হয়ে শেরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গ্রেপ্তারকৃত যুবক দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এই চালানের সঙ্গে আর কারা জড়িত তা শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। মাদকমুক্ত বাংলাদেশ গড়তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা