• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
Headline
শেরপুরে পৌর ওয়ার্ড ছাত্রদলের কর্মী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত শেরপুরে কৃষকের মাঝে বিনামূল্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ। ‎ শেরপুরে দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শেরপুরে রোপা আমন আবাদ পরিদর্শনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শেরপুরে স্থায়ী সাব-রেজিস্ট্রার নিয়োগের দাবিতে মানববন্ধন শেরপুরে ফুটবল খেলার বিরোধ থামাতে গিয়ে স্কুলছাত্র নিহত তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে শাজাহানপুরে ছাত্রদলের বিক্ষোভ, এনসিপি নেতাদের সংযত থাকার আহ্বান বগুড়ায় আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ডেমাজানীতে বর্ণাঢ্য আয়োজনে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আমরুল ইউপি নির্বাচনে প্রচার-প্রচারণায় এগিয়ে ছাত্রদল নেতা আব্দুল্লাহ ছোটন

বগুড়ার বাইতুর রহমান সেন্ট্রাল জামে মসজিদ উন্নয়নে ২৫ কোটি টাকা বরাদ্দ

Reporter Name / ৩৬৬ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬

বগুড়া প্রতিনিধি: বগুড়ার ঐতিহ্যবাহী বাইতুর রহমান সেন্ট্রাল জামে মসজিদের উন্নয়নে ২৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আজ সোমবার (৪ মে ২০২৬) এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
প্রতিমন্ত্রী বলেন, মসজিদের উন্নয়নকাজ বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। দ্রুত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চারদলীয় জোট সরকারের আমলে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান-এর উদ্যোগে মসজিদটির নির্মাণকাজ শুরু হয়। তবে ১/১১-পরবর্তী রাজনৈতিক পরিবর্তন এবং পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকারের আমলে প্রকল্পটির কাজ আর এগোয়নি। দীর্ঘদিন ধরে নির্মাণ অসমাপ্ত থাকায় মুসল্লিরা আংশিক নির্মিত অবস্থাতেই নামাজ আদায় করে আসছেন।
সম্প্রতি গত ২০ এপ্রিল বগুড়া সফরে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান মসজিদটির বেহাল অবস্থা দেখে উদ্বেগ প্রকাশ করেন এবং দ্রুত উন্নয়নের নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে মাত্র ১৩ দিনের মধ্যে ২৫ কোটি টাকার এই বরাদ্দ অনুমোদন দেওয়া হলো।
মসজিদ পরিচালনা কমিটির সদস্যরা জানান, নতুন বরাদ্দের মাধ্যমে ধাপে ধাপে মসজিদটিকে পূর্ণাঙ্গ রূপ দেওয়া সম্ভব হবে বলে তারা আশা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা