• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
Headline
বগুড়ায় ঈদের দিন স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক গাড়িদহবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা মোল্লা মজনু গাড়িদহ ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা ও শিক্ষাবিদ আমির হামজা রাজু ছাতিয়ানীতে রাফি আল আমিনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশন মসজিদ ভিত্তিক গণশিক্ষা প্রকল্পের শিক্ষকদের রাজস্ব খাতে স্থানান্তরের দাবি শেরপুরে মহাসড়ক পারাপারের সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক নিহত শেরপুরে সংঘবদ্ধ ইজিবাইক চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৪টি ইজিবাইক বগুড়া শেরপুরে ৩০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। মহাসড়কে জলাবদ্ধতা, শেরপুরে ভোগান্তিতে পথচারী, মুসল্লি ও শিক্ষার্থীরা ‎ নেত্রকোনায় ধর্ষন-অন্তঃস্বত্ত্বা: গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিল অভিযুক্ত শিক্ষক, র‌্যাবের অভিযানে ধরা

সারাদেশে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা

Reporter Name / ৫৫ Time View
Update : রবিবার, ২৯ এপ্রিল, ২০১৮

রাজধানীসহ প্রায় সারাদেশে ঝড়ো হাওয়া এবং ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে বলে পূর্বাভাসই দিয়েছে আবহাওয়া অধিদফতর। সেই সঙ্গে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বা আরও অধিক বেগে কালবৈশাখী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলেও জানিয়েছে তারা। আভাস অনুযায়ী, বিছিন্নভাবে কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে।

রোববার (২৯ এপ্রিল) সকালে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তুমুল বৃষ্টিপাত হয়েছে। কেবল ঢাকায়ই ৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা মৌসুমের সর্বোচ্চ বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদ বজলুর রশিদ বাংলানিউজকে জানিয়েছেন, ঢাকাসহ সারাদেশে ভারী বর্ষণ এবং কালবৈশাখীর আশঙ্কা রয়েছে। আগামী দু’একদিন আবহাওয়ার এমন অবস্থা বিরাজ করবে।

ভারী বর্ষণের সতর্কবার্তা
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বজ্রপাতের ঘনঘটা বেড়ে যাওয়ার কারণে সকাল ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, ঢাকা, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলে দমকা/ঝড়ো হাওয়াসহ ভারী থেকে অতিভারী বর্যণ হতে পারে।

কালবৈশাখীর সতর্কতা
সতর্কবার্তায় বলা হয়েছে, সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, ঢাকা, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসমূহের ওপর দিয়ে অস্থায়ীভাবে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বা আরও অধিক বেগে কালবৈশাখী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বিছিন্নভাবে কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে।

নদীবন্দরে ২ হুঁশিয়ারি সংকেত
রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, কুমিল্লা, নোয়াখালী এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া দেশের অন্যত্র পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা