শেরপুর (বগুড়া) প্রতিনিধি: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বগুড়ার শেরপুর উপজেলার ঐতিহ্যবাহী গাড়িদহ ইউনিয়নবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন গাড়িদহ ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মোল্লা মজনু। আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে এই শুভেচ্ছা বার্তা জ্ঞাপন করেন।শুভেচ্ছা বার্তায় যুবদল নেতা মোঃ মোল্লা মজনু বলেন, “ঈদুল আযহা আমাদের মাঝে ত্যাগ ও আত্মশুদ্ধির মহান শিক্ষা নিয়ে হাজির হয়। কোরবানি এবং পবিত্র ঈদের এই আনন্দ গাড়িদহ ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক। ধনী-দরিদ্র ভেদাভেদ ভুলে আমরা যেন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একটি সুন্দর, মাদকমুক্ত ও সাম্যের সমাজ গঠনে এগিয়ে আসি।”তিনি আরও বলেন, “গাড়িদহ ইউনিয়নের খেটে খাওয়া সাধারণ মানুষ আমার হৃদয়ের অংশ। তাদের অধিকার রক্ষা এবং যেকোনো সুখ-দুঃখে জাতীয়তাবাদী যুবদল সব সময় পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।” শুভেচ্ছা বার্তার শেষাংশে তিনি দেশের বর্তমান পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান, গাড়িদহ ইউনিয়নবাসীর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন এবং কোরবানির পর পরিবেশ পরিচ্ছন্ন রাখার অনুরোধ জানান।