শেরপুর (বগুড়া) প্রতিনিধি:পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বগুড়ার শেরপুর উপজেলার ঐতিহ্যবাহী গাড়িদহ ইউনিয়নবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন গাড়িদহ ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ও বিশিষ্ট শিক্ষাবিদ মোঃ আমির হামজা (রাজু)। আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে এই শুভেচ্ছা বার্তা জ্ঞাপন করেন।রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি মোঃ আমির হামজা (রাজু) শিক্ষার ক্ষেত্রে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি সরকারি আজিজুল হক কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে বিএ (অনার্স) ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। ধর্মীয় শিক্ষায় উচ্চ শিক্ষিত হয়ে তিনি শেরপুর শহীদিয়া আলীয়া মাদ্রাসা থেকে ফিকাহ ও হাদিস শাস্ত্রে ডাবল টাইটেল লাভ করেন। এছাড়াও তিনি গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে ডিপ্লোমা ডিগ্রি সম্পন্ন করেছেন।শুভেচ্ছা বার্তায় যুবদল নেতা মোঃ আমির হামজা (রাজু) বলেন, “ঈদুল আযহা আমাদের মাঝে ত্যাগ, আত্মশুদ্ধি ও ত্যাগের মহিমায় উদ্ভাসিত হওয়ার শিক্ষা দেয়। কোরবানি ও পবিত্র ঈদের এই আনন্দ গাড়িদহ ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক।”তিনি আরও বলেন, “গাড়িদহ ইউনিয়নের সর্বস্তরের জনগণের অধিকার রক্ষা এবং যেকোনো সুখ-দুঃখে জাতীয়তাবাদী যুবদল সব সময় পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। তরুণ ও যুবসমাজকে সাথে নিয়ে আমরা একটি মাদকমুক্ত ও আদর্শ ইউনিয়ন গঠনে কাজ করে যাব।” শুভেচ্ছা বার্তার শেষাংশে তিনি দেশবাসীসহ গাড়িদহ ইউনিয়নবাসীর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন এবং কোরবানির বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলে পরিবেশ পরিষ্কার রাখার অনুরোধ জানান।