• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
Headline
বগুড়ায় ঈদের দিন স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক গাড়িদহবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা মোল্লা মজনু গাড়িদহ ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা ও শিক্ষাবিদ আমির হামজা রাজু ছাতিয়ানীতে রাফি আল আমিনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশন মসজিদ ভিত্তিক গণশিক্ষা প্রকল্পের শিক্ষকদের রাজস্ব খাতে স্থানান্তরের দাবি শেরপুরে মহাসড়ক পারাপারের সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক নিহত শেরপুরে সংঘবদ্ধ ইজিবাইক চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৪টি ইজিবাইক বগুড়া শেরপুরে ৩০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। মহাসড়কে জলাবদ্ধতা, শেরপুরে ভোগান্তিতে পথচারী, মুসল্লি ও শিক্ষার্থীরা ‎ নেত্রকোনায় ধর্ষন-অন্তঃস্বত্ত্বা: গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিল অভিযুক্ত শিক্ষক, র‌্যাবের অভিযানে ধরা

বগুড়ার শেরপুর বৃদ্ধের নিথর দেহ মিললো ইউক্যালিপ্টাস গাছে

মিলন সরকার / ১৪১ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

স্টাফ রিপোর্টার: বগুড়ার শেরপুরে আব্দুল হামিদ (৮০) নামে এক বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার (৬ মে) সকালে উপজেলার গাড়িদহ ইউনিয়নের মহিপুর কলোণী গ্রামে নিজ বাড়ির পেছনে একটি ইউক্যালিপ্টাস গাছ থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে শেরপুর থানা পুলিশ।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে রাতের খাবার খেয়ে নিজ ঘরেই ছিলেন আব্দুল হামিদ। এরপর রাতের কোনো একসময় পরিবারের সবার অগোচরে বাড়ির পেছনে থাকা একটি ইউক্যালিপ্টাস গাছের ডালে রশি বেঁধে গলায় ফাঁস দেন তিনি।
বুধবার সকালে এক প্রতিবেশী নারী বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় গাছে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে চিৎকার করেন। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে শেরপুর থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, অনেক আগেই আব্দুল হামিদের স্ত্রী মারা গেছেন। মেয়েদের বিয়ে হয়ে যাওয়ায় তারা শ্বশুরবাড়িতে বসবাস করেন। আর ছেলেরা কর্মসূত্রে ঢাকায় থাকায় তিনি দীর্ঘদিন ধরে বাড়িতে একাকী জীবনযাপন করছিলেন।
এছাড়াও একটি দুর্ঘটনায় তাঁর পা ভেঙে যাওয়ায় স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারতেন না। বার্ধক্যজনিত নানা রোগেও ভুগছিলেন তিনি। অভাব-অনটনের পাশাপাশি পরিবারের সদস্যদের পর্যাপ্ত খোঁজখবর না পাওয়ায় তিনি মানসিকভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

এ ব্যাপারে শেরপুর থানার ওসি এসএম মঈনুদ্দিন বলেন, লাশ ময়না তদন্তের জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনগত পদক্ষেপ গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা